SER-10, ময়নাগুড়ি, ১৭ এপ্রিল : করোনার জেরে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। লক ডাউন সফল করতে বিভিন্ন শহরে খুবই কঠোর ভাবে টহলদারি চলছে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে গ্রামেগঞ্জে কোন পুলিশি টহলদারি নেই বললেই চলে। সচেতনতার অভাবে গ্রামেগঞ্জে দেদার চলছে হাট-বাজার। বেশ কিছু গ্রামে পুলিশের টহলদারিতে ক্ষণিকের জন্য জমায়েত এড়ানো সম্ভব হলেও বারবার সেই একই চিত্র উঠে আসছে আমাদের সংবাদ একলব্যের ক্যামেরায় ।
করোনা মোকাবেলায় এবার কড়া ব্যবস্থা গ্রহণ করল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের প্রধান নিলিমা অধিকারী মহাশয়া। জানা যায় করোনা ঠেকাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের পক্ষ থেকে।
সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের সুস্তিরহাট, কাশীরডাঙ্গা, দোমহনি বাজার সহ অঞ্চলের ছোট বড়ো সব হাট-বাজারে এবার থেকে ভলেন্টিয়ার মোতায়েন থাকবে। অযথা কেউ হাট- বাজারে জমায়েত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিনা কারণে বাড়ির বাইরে কেউ ঘোরাঘুরি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের যুব সভাপতি বাপি আলম।
তিনি আরও বলেন, মাস্ক ছাড়া কেউ হাট-বাজারে প্রবেশ করতে পারবে না এবং সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিকেল পাঁচটার মধ্যে হাট-বাজার শেষ করতে হবে।
কোন দোকানদার যদি পাঁচটার পরও দোকান খোলা রাখে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চায়ের দোকানে আড্ডা দেওয়া যাবে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us