Advertisement

আবার শুরু হচ্ছে অনলাইনে কেনাকাটা-কবে থেকে জেনে নিন

Advertisement

করোনা রুখতে ৩রা মে পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ২০ ই এপ্রিল থেকে কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা বলেছেন। শিথিল হবে লক ডাউন। লকডাউনের শুরু থেকেই গোটা দেশে ই-কমার্স পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। 

এই ঘোষণার পরে amazon, flipkart, snapdeal-এর মতো কোম্পানিগুলির সঙ্গেই গ্রাহকরা স্বস্তি পাবেন সাথে সাথে কর্মীরাও।বুধবার ই-কমার্স ডেলিভারিতে সবুজ সংকেত দিয়ে 20 এপ্রিলের পর থেকে গোটা দেশে ই-কমার্স পরিষেবা শুরু করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। যদিও সংক্রমিত এলাকায় ডেলিভারি করা যাবে না। 

বুধবার কেন্দ্রের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সার্ভিস সেক্টর ডিজিটাল ইকোনমিতে চলে, যা দেশের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, সরকারী কাজে ডেটা ও কল সেন্টার, অনলাইন টিচিং ও ডিসটেন্স লার্নিংয়ে ছাড় দেওয়া হয়েছে।” “অনুমতি সহ ই-কমার্স কোম্পানিগুলি রাস্তায় গাড়ি চালাতে পারবে।” জানানো হয়েছে বিবৃতিতে।

স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, “ই-কমার্স পরিষেবার সঙ্গেই সব জরুর পণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরো বিক্রেতা ও স্থানীয় দোকানদার কাজ শুরু করতে পারবেন।”




Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in