ভোরের আশায়
নীলাঞ্জন খাসনবীশ
আমি এখন অনেক দূরে!
গ্রাম ছাড়িয়ে আরও খানিক..
দিগন্ত তার সীমা যেথায়,
যেন যুদ্ধ শেষের দীপ্ত মানিক।
এখন আমি অনেক দূর
শব্দ স্বপ্ন মিলে মিশে সব,
এখন আমি অনেক দূর।
নাগাল মানে কেবল সুদূর।
কাটবে দেখো,এই অচিন ঝড়,
মনের উঠোন,তোলপাড় ঘর
শব্দগুলো ক্লান্তপায়,
অন্য কোনো ভোরের আশায়।
আমি এখন অনেক দূর!
অনেক অনেক অনেক দূর!
শব্দ থেকে স্বপ্ন থেকে,
ঘুমের অতল গভীর থেকে
অনেক অনেক অনেক দূর!
নীলাঞ্জন খাসনবীশ
আমি এখন অনেক দূরে!
গ্রাম ছাড়িয়ে আরও খানিক..
দিগন্ত তার সীমা যেথায়,
যেন যুদ্ধ শেষের দীপ্ত মানিক।
এখন আমি অনেক দূর
শব্দ স্বপ্ন মিলে মিশে সব,
এখন আমি অনেক দূর।
নাগাল মানে কেবল সুদূর।
কাটবে দেখো,এই অচিন ঝড়,
মনের উঠোন,তোলপাড় ঘর
শব্দগুলো ক্লান্তপায়,
অন্য কোনো ভোরের আশায়।
আমি এখন অনেক দূর!
অনেক অনেক অনেক দূর!
শব্দ থেকে স্বপ্ন থেকে,
ঘুমের অতল গভীর থেকে
অনেক অনেক অনেক দূর!
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us