Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুরু হল উচ্চ মাধ‍্যমিক


উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা শুরু হল আজ থেকে। চলবে ২৭শে মার্চ পর্যন্ত।এবছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ‍্যা প্রায় ৮লক্ষ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ‍্যা বেশি বলেই জানিয়ে সংসদ‍। সারা রাজ‍্যে ৭৩৪টি সেন্টার রয়েছে ও মোট ভেনুর সংখ‍্যা ২১৪৫টি। এর সাথেই সাথেই দিনের পরবর্তী অর্ধে রয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা। সংসদ তরফ থেকে জানানো হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ‍্যা প্রায় ১৯লক্ষ। এছাড়াও, থিওরি ও প্রাকটিকাল মিলে মোট ১২৪টি প্রশ্নপত্র রয়েছে বলেও জানা গেছে। 

নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে কড়া পদক্ষেপও নিয়েছে সংসদ। বুধবার সংসদ সভাপতি মহুয়া মিত্র সাংবাদিক বৈঠকে পদক্ষেপগুলো তুলে ধরেন। সাথে সাথে অভিভাবক-অভিভাবিকা, পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতার হাত বাড়ানোর জন‍্য আহ্বান জানিয়েছেন। 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


সংসদ যে ব্যবস্থা নিতে চলেছে, তা একনজরে-

১। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে ২৫০টি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। যা এই প্রথমবার। কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকছে কিনা ষে বিষয়ে নিশ্চিত হতে প্রত্যেক পরীক্ষার্থীকেই চেক করা হবে।

২। পরীক্ষার্থী মোবাইল নিয়ে হাজির হয়নি এবিষয়ে নিশ্চিত হয়ে প্রশ্নপত্র প্রদান করা হবে সাথে সাথে টুকলি ধরা পড়লে বাতিল হবে রেজিস্ট্রেশন। 

৩। প্রশ্নপত্রের প্যাকেটে থাকবে বারকোড। এছাড়াও, পরীক্ষা কেন্দ্রে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগ উঠলে পরীক্ষার্থীকে আরএ করানো হবে।

৪। স্কুলের কোনও গাফিলাতি প্রমাণ হলে বাতিল হতে পারে অনুমোদনও। এদিন এমনটাই জানালেন মহুয়া মিত্র। 

৫। এবছরের মাধ্যমিক পরীক্ষার মতো স্পর্শকাতর জেলাগুলিতে পরীক্ষা শুরু আধ ঘণ্টা আগে থেকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে সঠিক পদ্ধতিতে পরীক্ষা পরিচালনা করতেই এমন উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code