Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারি কর্মচারীরা কেবল দ্বিতীয় এবং চতুর্থ শনিবারই ছুটি পাবে- ঘোষণা সরকারের


অবশেষে সপ্তাহে পাঁচ দিনের কাজের ব্যবস্থাটি প্রত্যাহার করেনিল সরকার। কারন কর্মীদের কাজে খুশি নন সিকিম সরকার । 

সিকিম সরকার ঘোষণা করে যে, সরকারি কর্মচারীরা কেবল দ্বিতীয় এবং চতুর্থ শনিবারই ছুটি পাবে। ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া কার্যকর হবে। 

গত বছরের মে মাসে ক্ষমতায় আসার পরে, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্য সরকার এবং সরকারি খাতের ইউনিটের কর্মচারীদের জন্য পাঁচ দিনের কাজ চালু করেছিলেন।

সপ্তাহে দু'দিন ছুটি দেওয়া হতো। তাই সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। তবে সরকারী খবর অনুযায়ী, সিকিম ক্রান্তিকারি মোর্চা সরকার শনিবার তাদের কর্মচারীদের ছুটি দেওয়ার পরেও তাদের কর্মীদের কাজে সন্তুষ্ট ছিল না। সোমবার মুখ্যসচিব এস সি গুপ্তা বলেছিলেন যে, ২০২০ সালের ১ এপ্রিল থেকে সিকিমে সরকারি ও পিএসইউ অফিসের জন্য কেবল দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি থাকবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code