উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগিণীর মৃত্যু হল। ৫৩ বছরের ওই মহিলা কালিম্পঙের বাসিন্দা ছিলেন, ২৬ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এবিপি আনন্দ সূত্রে জানা যাচ্ছে- সপ্তাহখানেক আগে প্রথমে সর্দি জ্বরের কারণে তিনি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। সেখান থেকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। রোগিণী যখন ভর্তি হন তখন তাঁর প্রবল শ্বাসকষ্ট ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, অন্যভাবেও সাপোর্ট দিয়ে সুস্থ করার চেষ্টা চলে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
উত্তরবঙ্গের তিনিই প্রথম করোনা আক্রান্ত ছিলেন। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us