দিনহাটা: করোনা সংক্রমণ রোধে সারাদেশ ব্যাপী ২১দিনের লক ডাউন ঘোষণা করা হয়েছে।কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আর্থিক ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়ার ঘোষণা করা হলেও সাধারণ মানুষের হাতে তা এখনো না পৌছানোয় দিন এনে দিন খাওয়া মানুষদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। সেই সব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটা বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল।
দিনহাটা কৃষিমেলার অস্থায়ী বাসস্থানে অবস্থানরত সাবেক ছিটমহল বাসিন্দাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটার বিশিষ্ট ডাক্তার অজয় মন্ডল। সাথে উপস্থিত ছিলেন- আজিজুল হক , পি চন্দ , মনোজ দে , অজয় , শিবু শর্মা , রাজু রায় , মৃগাঙ্ক সরকার প্রমূখ।
তিনি আজ ৭০টি পরিবারকে ৫ কেজি করে চাল,২কেজি করে আলু,ডাল ও আরও প্রয়োজনীয় সামগ্রী দেন।এই সাহায্য পেয়ে ছিটমহলের বাসিন্দারা অনেকে স্বস্তির নিশ্বাস ছাড়েন।

বিস্তারিত ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us