Latest News

6/recent/ticker-posts

Ad Code

রঙের উৎসবের এই আনন্দের মাঝেও মুখভার কৃষকের-ফসল ফেলে আসতে হলো বাজারে


Pic source: facebook

বসন্ত আজ দ্বারে দ্বারে। আবির মাখো, মাখো রং। দোলের উৎসব আমেজে বড্ড মিশে গেছে বাঙালী। রঙের উৎসবের এই আনন্দের মাঝেও মুখভার ধূপগুড়ির কৃষকদের। 

এদিন ধুপগুড়ি এলাকায় কৃষিজাত ফসলের হাটে ফসল বিক্রি করতে না পেরে ফেলে দেয় তাঁরা। অভিযোগ- কখোনো কখোনো তো ন‍্যায‍্য দাম মেলেই না তার ওপর আবার এদিন বিক্রিই হলো না। আর তাই কৃষকের মাথায় হাত। 

এদিন এক কৃষককে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কাঁচা ফসল নিয়ে বাজারে এলেও বিক্রি হল না। এত জিনিস ফিরিয়ে নিয়ে গিয়ে কি লাভ হবে? সব তো পচেই যাবে। তাই আর ফসল গুলো ফিরিয়ে না গিয়ে এখানে ফেলে দেওয়া হয়েছে। তাতে অন্তত কিছুটা ব‍্যয় কমেছে। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code