স্টাফ নার্স গ্রেড-২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। মোট ৯৩৩৩ জনকে নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে কর্মদক্ষতার নিরিখে প্রার্থীদের স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হতে পারে। পুরুষ এবং মহিলা লিঙ্গভেদে প্রায় সকলেই আবেদন করতে পারেন।
|
স্টাফ নার্স গ্রেড-২
|
আবেদনকারীর
শিক্ষাগত যোগ্যতা:
১. জেনারেল
নার্সিং অ্যান্ড
মিডওয়াইফারি/বিএসসি(নার্সিং)/পোস্ট
বেসিক বিএসসি(নার্সিং)
কোর্স করা থাকলে
এই শূন্যপদে আবেদন
করতে পারেন।
২. ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা জরুরি।
৩. বাংলা/নেপালি ভাষায় লিখতে এবং বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।
২. ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা জরুরি।
৩. বাংলা/নেপালি ভাষায় লিখতে এবং বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর
বয়সসীমা:
১ জানুয়ারি,
২০২০ তারিখের
নিরিখে ন্যূনতম
১৮ থেকে সর্বোচ্চ
৩৯ বছরের প্রার্থীরা
এই শূন্যপদে আবেদন
করতে পারেন। সরকারি
নিয়মানুযায়ী
তফসিলি জাতি (SC) এবং
তফসিলি উপজাতি
(ST) প্রার্থীরা বয়সে
নির্দিষ্ট ছাড়
পাবেন।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের www.wbhrb.in এই ওয়েবসাইটের
মাধ্যমে আবেদন
করতে হবে। আগামী
১৩ থেকে ২৩ মার্চ
সন্ধে ৮টার মধ্যে
আবেদন করতে হবে।
প্রার্থী নির্বাচনের
পদ্ধতি:
শিক্ষাগত যোগ্যতা,
অভিজ্ঞতা অনুযায়ী
আবেদনকারীদের
ইন্টারভিউতে
ডাকা হবে। তার
ভিত্তিতেই প্রার্থী
নিয়োগ করা হবে।
আবেদনের ফি:
আবেদনকারীদের
ফি হিসাবে ব্যাংকে
২১০ টাকা জমা দিতে
হবে।
NOTIFICATION DOWNLOAD
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us