আলিপুরদুয়ার, শামুকতলা: পুলিশ প্রশাসন থেকে যথাযথ অনুমতি নিয়ে আজ শামুকতলা সংলগ্ন এলাকার পলাশ দেবনাথ, সুজন দেবনাথ,সঞ্জয় অধিকারী,বলাই অধিকারী এবং বাপি সকলে নিজেরা সাতশো মাস্ক ও পাঁচশো ডেটল সাবান বিলি করার উদ্যোগ নিয়ে পৌছে যায় অত্র অঞ্চলের চা বাগান এলাকায় ও কিছু রাস্তার মোড়ে।
পলাশ দেবনাথ জানান-"এই সামাজিক কাজটি চালিয়ে যেতে ভরসা প্রদান সহ আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে NGO সংস্থা LIGHT HOUSE-Think different ।"
তবে আজ কিছুটা সম্পন্ন হলেও কাল সূর্যোদয়ের অপেক্ষায় সদস্যরা। শামুকতলা এলাকার প্রশাসন, নাগরিক সকলেই সাধুবাদ জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us