হুগলি জেলাশাসকের দপ্তর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। খাদ্য এবং খাদ্য সরবরাহ দপ্তরের জন্য ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটির জন্য http://www.hooghly.gov.in এই ওয়েবসাইটে দেখুন
।
আবেদনকারীর যোগ্যতা:
১. আগ্রহী প্রার্থীকে ন্যূনতম স্নাতক হতেই হবে।
২. আবেদনকারীর কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাশের প্রমাণপত্র থাকা জরুরি।
৩. আবেদনকারীর অবশ্যই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজনীয়।
৪. আবেদনকারীকে অবশ্যই হুগলি জেলার বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর অভিজ্ঞতা:
যেকোনও সরকারি অথবা বেসরকারি সংস্থায় ডেন্টা এন্ট্রি অপারেটর হিসাবে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী তফসিলি জাতি(SC), তফসিলি উপজাতির(ST) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
http://www.hooghly.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাওয়া যাবে। সেটি গুছিয়ে রেখে দিতে হবে। মনে রাখবেন, ওই কাগজটি হল আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য http://www.hooghly.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us