Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে দেখলো বাড়ি বাড়ি তালা ঝুলছে! এমনকি মন্দিরেও দেবতা তালা বন্দী!

BJP candidate campaign
বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে দেখলো বাড়ি বাড়ি তালা ঝুলছে! এমনকি মন্দিরেও দেবতা তালা বন্দী!

হালি শহর, সংবাদ একলব্য: বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে দেখলো বাড়ি বাড়ি তালা ঝুলছে! এমনকি মন্দিরেও দেবতা তালা বন্দী! এই দৃশ্য হালিশহর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বলাকা শিশু মহল এলাকায়। 

মন্দির ও বাড়ি তালাবন্ধ 

এদিন ওই এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ প্রথমে তিনি শিব মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখেন তালা বন্ধ। এরপর পর পর বাড়িগুলোতে তালা ঝুলছে। এলাকা শুনশান। সাহস নিয়ে কয়েকজন জানালার ফাঁক দিয়ে বাড়ির ছাদ থেকে আড়ালে প্রার্থীকে দেখছেন। সুদীপ্ত দাস বলেন এ যেন অতীতের এক টুকরো চম্বল। 

কি বলছেন বিজেপি প্রার্থী?

এই বিষয়ে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মন্দিরে তালা। কি পরিস্থিতিতে এখানকার মানুষ রয়েছে। এলাকার মানুষ মুখ খুলতে পারে না। ভয়ে সিটিয়ে থাকে। তারা শান্তি চায়। তবে এই পরিস্থিতি কাটবে এটাই মানুষকে বলছি। 

পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কি বললেন?

এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন এলাকাটা আমার হতে পারে ওখানকার মানুষ বলতে পারবে। এই ঘটনা ঘটে কি হয়েছে। বিজেপি প্রার্থী সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। এলাকার লোককে না পেয়ে গালাগাল করে গেছেন বিজেপি প্রার্থী এর উত্তর মানুষ ২৯ তারিখ ভোটে দিয়ে দেবে। আর মন্দির সেটা তো সিস্টেমে খোলে বন্ধ হয়। যে যখন বলবে মন্দির খোলা হবে সেরকমটা নয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code