রাজ্যে করোনা মোকাবিলায় এবং সমস্তরকম পরিষেবা স্বাভাবিক রাখতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। নিজেদের সামর্থ মতো যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।
কমপক্ষে দু'মাসের জন্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত তথা জরুরী বিভাগের কর্মীদের টিফিন ভাতা হিসাবে প্রতি দিন ১০০ টাকা করে অতিরিক্ত পাবেন। প্রতি মাসে ১০ কেজি চাল দেওয়ার কথা ছিল, যা বাড়িয়ে মাসে ১৫ কেজি করা হয়েছে।
আজ DYFI শিলিগুড়ি দক্ষিণ পূর্ব লোকাল কমিটি উদ্যোগে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ১১ নং থেকে ৩০নং ওয়ার্ডের প্রবীণ ও অসুস্থ নাগরিকদের ঔষধ ও অন্যান্য সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের ফোন নম্বর প্রকাশ করছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us