SER-23, বাঁকুড়া, ৮মার্চ:
দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে বাঁকুড়ায় । বিষ্ণুপুরের পর এবার দুঃসাহসীক চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার লক্ষ্যাতড়া মহাশ্মশান কালী মন্দিরে । গতকাল ভোর রাতে কেউ বা কারা মন্দিরের দরজার তালা ভেঙে লুটপাট চালায় । ইলেকট্রিক চুল্লী রক্ষীরা ঘটনা বুঝতে পেরে চিৎকার শুরু করলে চোরের দলটি চম্পট দেয় । তারা খবর দেন বাঁকুড়া পুরসভার উপপ্রধান দিলীপ আগরওয়ালকে । তিনি পুলিশে খবর দিলে, ঘটনাস্থলে আসে সদর থানার পুলিশ এবং পুরো ঘটনাটির তদন্তে নামে ।
মন্দির কতৃপক্ষ কতৃর্ক জানা যায়, মন্দিরের পিছনের দরজার চাবি ভেঙে , মায়ের মুকুট , খড়্গ হাতের বালা , পায়ের বালা কানের , নাকের , এবং প্রণামী বাক্সের অর্থ সহ সব মিলিয়ে প্রায় আনুমানিক লক্ষ্যাধিক টাকার জিনিস চুরি হয়েছে । প্রথমবার চুরি হওয়ার পর সি.সি.ক্যামেরা লাগাতে পুরসভা ব্যর্থ হলেও , কিন্তু এবার টনক নড়েছে পুরসভার ।
পুলিশ টহলদারির সত্তেও কী ভাবে ঘটল এই চুরির ঘটনা এ নিয়ে জনসাধারণের মনেও সৃষ্টি হয়েছে জল্পনা ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us