Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল-বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নির্দেশিকা জারি

pic source: msn.com

করোনা ভাইরাস আতঙ্কে এবার সতর্কতা পাঠাল রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যের প্রত্যেক স্কুলকে করোনা সচেতনতা কর্মসূচির ঘোষণা করে নির্দেশিকা দেওয়া হয়েছে। 

স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রতিটি জেলার স্কুলগুলিকে বিদ্যালয় পরিদর্শকের মারফত নির্দেশ পাঠিয়ে জানানো হয়েছে, করোনা ভাইরাস বিষয়ে বাধ্যতামূলক ভাবে সচেতনতামূলক প্রচার করতে হবে পড়ুয়াদের মধ্যে। নির্দিষ্টভাবে কর্মসূচি রূপরেখাও তৈরি করে দেওয়া হয়েছে। কীভাবে প্রচার কর্মসূচি করতে হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশিকায়। অতি শীঘ্রই এই কর্মসূচি রূপায়ণ করতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেও করোনাভাইরাস সংক্রান্ত পড়ুয়াদের নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, এই মুহূর্তে কলকাতা ছাড়তে পারবেন না পড়ুয়ারা। আপাতত বিদেশযাত্রা বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। কলকাতা বিশ্ববিদ্যালয় পাঠরত বিদেশি পড়ুয়ারা যাতে সব সময় মাক্স ব্যবহার করেন তার নিশ্চিত করতে বলা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code