Latest News

6/recent/ticker-posts

Ad Code

নারীদের জন্যে উৎসর্গ নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া

file pic source twitter

গত কাল রাতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইটে সারা দেশের সোশ্যাল মিডিয়ার নজর কেড়ে নিয়েছিল l প্রধানমন্ত্রীর সমস্ত সোশ্যাল মিডিয়া একাউন্টসে ভেসে উঠেছিল - আগামী রবিবার সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবেন প্রধানমন্ত্রী l 

এরকম টুইটের আধ ঘন্টার মধ্যে প্রায় দশ হাজার রিটুইট ও আঠাশ হাজারেও বেশি লাইক পড়েছিল l বিরোধীরাও নানা মত প্রকাশ করতে শুরু করেছিলেনl 

সব জল্পনার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী নিজে, তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন  --" এই নারী দিবসে আমি আমার সোশ্যাল মিডিয়া একাউন্টস গুলি সেই সব মহিলাদের উৎসর্গ করবো যাদের জীবন ও কাজ আমাদের অনুপ্রাণিত করে l এটি তাঁদের আরও উৎজ্জীবিত করবে l আপনিও কী এমন মহিলাকে চেনেন?  তাহলে তাঁদের জীবনের গল্প শেয়ার করুন #sheInspiresUs এই হ্যাশট্যাগ ব্যবহার করে l"  


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code