Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে শুনানি শেষ হল ডি.এ. মামলার


গতদিনে রাজ্যের রিভিউ মামলার শুনানিতে বক্তব্য রেখেছিলেন মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত । এর জবাবী বক্তব্য রেখেছিলেন মাননীয় দুই অ্যাডভোকেট সর্দার আমজাদ আলি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যথাক্রমে ৯/০১/২০২০ এবং ১৩/০২/২০২০ তারিখে । আজ এই মামলার রিভিউ আবেদন নিয়ে বক্তব্য রেখেছেন মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

ডিএ মামলায় রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের উপরে যাবতীয় শুনানি পর্ব আজ শেষ হয়। রায়দান রিজার্ভ রাখা হয়েছে । পরবর্তী যেকোন দিন এই রায় দেওয়া হবে ।

এরপর আগামী ১৮ই মার্চ নির্ধারিত হয়ে আছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক স্যার মলয় মুখোপাধ্যায়বাবুর করা ডিএ মামলায় আদালত অবমাননার পিটিশনটির উপরে শুনানি ।

আশা করা হচ্ছে ঐ১৮ই মার্চের আগেই রিভিউ পিটিশনের রায় দেবে স্যাট ।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য কর্মীদের ডিএ দিতে হবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার দিন থেকে মেটাতে হবে বকেয়া ডিএ৷ এই মর্মে নীতি নির্ধারণের জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু, নীতি নির্ধারণ তো দূর, স্যাটের রায় কার্যকর করা হয়নি বলে অভিযোগ৷ 

এখন দেখার কি অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code