Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্লার্কের বাড়ি যেন পরীক্ষা কেন্দ্র! ধৃত ১০

pic source: latestly


স্কুলের ক্লার্কের বাড়ি যেন হয়ে উঠেছে পরীক্ষা কেন্দ্র। আর সেখানে বসেই জনা দশেক যুবক ও যুবতি পরীক্ষার্থীদের প্রতারণা করতে সাহায্য করার জন্য স্ট্যাম্পড উত্তরপত্রে লিখছিল। যে উত্তরগুলি পরে পরীক্ষার্থীদের উত্তরপত্রে যোগ করা যাবে। 

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানেই হানা দেয়। ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সেই ক্লার্ক পলাতক। 

ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়ার । পুলিশ জানিয়েছে, পরীক্ষায় প্রতারণা করে পাশ কর চাওয়া এমন পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ওই ১০ যুবক ও যুবতি এই কাজ করছিল। ক্লার্কের বাড়িতে অভিযানের সময় পুলিশের তোলা একটি ভিডিয়োতে দেখা যায় যে একজন পুলিশকর্মী ওই যুবক-যুবতিদের জিজ্ঞাসা করছেন, তারা কী করছে এবং তারা কেন এই বাড়িতে। এক যুবতি উত্তরে বলে, "আমরা পরীক্ষার প্রশ্নগুলি সমাধান করছি।" 

আরও জানা গেছে যে স্ট্যাম্পড উত্তরপত্র অনেক পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code