![]() |
| pic source : the week |
রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। কিন্তু তাতে কী, আতঙ্ক পিছু ছাড়ছে না। মুর্শিদাবাদ হাসপাতালে সৌদি আরব (Saudi Arabia) ফেরত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে করোনা আতঙ্ক ছড়িয়েছিল। সেক্ষেত্রে যা রিপোর্ট আসে তাতে করোনাভাইরাস নেগেটিভ আসে। আক্রান্তের কোনও খবর না থাকলেও, প্রাণঘাতী ভাইরাসের মোকাবিলায় কোনও ত্রুটি রাখা হচ্ছে না বলে দাবি রাজ্য সরকারের।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখা হচ্ছে। শহর থেকে গ্রাম — রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালে ‘আইসোলেশন ওয়ার্ড’ তৈরি রাখা হচ্ছে। পাশাপাশি এ রাজ্যে স্থল সীমান্তের সাতটি চেক পোস্ট, কলকাতার তিনটি জলবন্দর এবং কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, এসএসকেএম, নীলরতন সরকার হাসপাতাল, আরজিকর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ জেলার ২৩টি হাসপাতালের মোট ১৬৩টি আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে। যাতে, যে কোনও পরিস্থিতিতে করোনাভাইরাসের মোকাবিলা করা যায়। এ বিষয়ে জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ মেনে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us