Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্লু হোয়েলের মতোই ভয়ংকর পরিণতি আনতে পারে Tik Tok ! সাবধান!


pic source: theassianparent


ব্লু হোয়েলের মারণ পরিণতির স্মৃতি এখনও টাটকা৷ কিকি চ্যালেঞ্জ, পাবজি-তেও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ এ বার আরও একটি মারাত্মক ইন্টারনেট চ্যালেঞ্জ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে৷ যার ফলও হতে চলেছে অত্যন্ত নৃশংস৷ মাথা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জ!

TikTok-এ এই চ্যালেঞ্জে এখনও পর্যন্ত বিশেষ বহু মানুষ মাথায় মারাত্মক ভাবে জখম হয়েছেন৷ গেমটির নাম 'Skull-breaker'৷ কী ভাবে মাথা ঠুকে ভেঙে দেওয়ার মারণ খেলা! খেলাটিতে ৩ জন থাকতেই হবে। ৩ জনই লাফাতে শুরু করবে। তারপর আচমকা মাঝে যে রয়েছে লাফানোর সময় তার শূন্যে থাকা ২টি পায়ে পদাঘাত করবে ২ পাশের ২ জন। এর ফলে সে আর লাফিয়ে মাটিতে পা রাখতে পারবে না। আছড়ে পড়বে মেঝেতে। মাথার খুলি ভেঙে যাওয়ার খেলা! প্রাণঘাতীও হতে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code