![]() |
| pic source: left front daily fb page |
সোমবার ভারতের মাটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প। কলকাতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে জোড়া বিক্ষোভ বামপন্থী সংগঠনগুলোর। বিক্ষোভ মিছিলের সাথে সাথে মার্কিন প্রেসিডেন্টের কুশপুতুলও দাহ করা হয়।
দক্ষিণ কলকাতার মার্কিন দূতাবাসের দিকে একটি মিছিল এগোতে থাকলেও পুলিশ ইন্ডিয়ান মিউজিয়ামের সামনেই মিছিলটি আটকে দেয়। বামপন্থী শ্রমিক ও ছাত্র সংগঠনগুলোর ডাকে ধর্মতলা থেকে এই জোড়া প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল।ট্র্যাম্পকে স্বেচ্ছাচারী আখ্যা ও ট্রাম্প সরকারের গৃহীত নীতির-বিরুদ্ধে স্লোগান ওঠে এই মিছিলে। মিছিলের নেতৃত্ব দেয় সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিমকে।
এদিকে পৃথক একটা প্রতিবাদ মিছিল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে এই মিছিলের গন্তব্য ছিল মার্কিন দূতাবাস। সেই মিছিল পুলিশ আটকে দেয় আর্ট কলেজের সামনে।
|
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us