Latest News

6/recent/ticker-posts

Ad Code

শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

twitter:@narendramodi


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লীর বিভিন্ন জায়গায় বর্তমান পরিস্হিতি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘দিল্লীর বিভিন্ন জায়গার বর্তমান পরিস্হিতি খতিয়ে দেখা হয়েছে। পুলিশ ও অন্যান্য সংস্হাগুলি সেখানে শান্তি ও স্বাভাবিক পরিস্হিতি সুনিশ্চিত করতে কাজ করে চলেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তি ও সম্প্রীতি আমাদের নৈতিকতার মূল আদর্শ। আমি দিল্লীর ভাই-বোনেদের সর্বদাই শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানাই। যত দ্রুত সম্ভব শান্ত ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code