Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুপ্রিম কোর্টের ৫ জন বিচারপতি বার্ড-ফ্লুতে আক্রান্ত


PIB সূত্রে খবর সুপ্রিম কোর্টের ৫ জন বিচারপতি বার্ড-ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এইচ১এন১ ভাইরাসের কারণে বার্ড-ফ্লু সংক্রমণের ঘটনা ঘটে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বার্ড-ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। 

এর মধ্যে রয়েছে-
  • · সুপ্রিম কোর্ট চত্ত্বরে সিজিএইচএস-এর প্রাথমিক শুশ্রূষা পরিষেবা আরও জোরদার করা হয়েছে।
  • · প্রোটোকল অনুযায়ী সমস্ত বিচারপতির স্বাস্হ্য পরীক্ষা করা হয়েছে।
  • · পারিবারিক সদস্য সহ যাঁরাই বিচারপতিদের সংস্পর্শে এসেছেন, তাদের প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হয়েছে।
  • · বার্ড-ফ্লুতে আক্রান্ত ৫ জন বিচারপতিকেই বাড়িতে অন্যদের থেকে পৃথক রাখা হয়েছে। 
  • · সুপ্রিম কোর্টের সমস্ত কক্ষ ও আবাসনগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ চলছে।
  • · সংশ্লিষ্ট সব পক্ষকে প্রতিকারমূলক ব্যবস্হা সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে।

এছাড়াও স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক  বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সহযোগিতায় এইচ১এন১ ভাইরাস সম্পর্কে সচেতন করে তোলার জন্য আইনজীবী ও কর্মচারীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করেছে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


তবে জানাগেছে আক্রান্ত এই ৫ বিচারপতির মধ্যে ৩ জন ইতিমধ্যেই কাজে যোগে দিয়েছেন। বাকি ২ জন বিচারপতি বাড়িতে পৃথকভাবে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্হ হয়ে উঠছেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code