Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে NRC, NPR ও CAA বিরোধী সমাবেশ CPIM এর



নাগরিকত্ব সংশোধনী বিল নাগরিকত্ব আইনে পরিণত হ ওয়ার সাথে সাথে দেশজুড়ে ধিক্কার, মিছিল সমাবেশে ফেটে পড়েছিল দেশ। প্রায় সকল রাজনৈতিক দল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছে।

এদিন কোচবিহার জেলা CPIM কমিটির ডাকে কোচবিহার রাসমেলা মাঠে NRC - NPR - CAA বিরোধী সমাবেশ সংঘটিত হয়। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী প্রমুখ।  উক্ত সমাবেশ থেকে ঐক্যবদ্ধভাবে NRC - NPR - CAA প্রতিরোধের বার্তা দেন বক্তাগন। এদিনের এই সমাবেশ ঘিরে প্রচুর মানুষের সমাবেশ ঘটে রাসমেলা ময়দানে। 


NRC-NPR-CAA এর বিরুদ্ধে জনমত গঠন করে ঐক‍্যবদ্ধভাবে লড়ার ডাক দিলেন সিপিআইএম নেতৃত্ব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code