Advertisement

পুরভোটের পরেই প্রাথমিক টেট-সত্য না ভোটের চমক!

Advertisement

2015 সালের পর  এখনোও পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের  টেট পরীক্ষা হয়নি l 2017 সালে শিক্ষক  নিয়োগের পরও 30000 হাজারেও বেশি শিক্ষকপদ এখনো ফাঁকা রয়েছে l তাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে বড়োসড়ো পদক্ষেপ নিয়েছে শিক্ষা দপ্তর l এমনই খবরে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। 

2017 সালের পর একবার নিয়োগের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল তাতে বহু পরীক্ষার্থী আবেদন করেছিলেন কিন্তু টেট নেওয়া হয়নি l তাঁদের আবার আবেদন করতে হবে বলে সূত্রে খবর l 

দুই বছরের প্রশিক্ষণ ও উচ্চ মাধ্যমিকে 50% বাধ্যতামূলক, তবে তপশীলি জাতি, অনগ্রসর শ্রেণীদের জন্যে আসন সংক্ষরিত থাকবে l যে সমস্ত খবরাখবর বেরিয়ে আসছে তাতে ১৫০০০ এর বেশি কিছু শূন্য পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট অনুষ্ঠিত হতে চলেছে ।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222
পৌরসভা ভোটের পরই নিয়োগের টেট পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর l-এমনি খবর উঠে আসলেও  নিয়োগ সংক্রান্ত কোন নির্দেশিকা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জারি হয়নি। 

তবে অভিজ্ঞ মহলের ধারণা পৌরভোটে শিক্ষিত বেকারদের ভোট টানতে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বর্তমান পত্রিকা সূত্রে জানা গেছে টেট পরীক্ষা বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে দেওয়া হবে। কয়েক হাজার শূন্যপদে টেটের মাধ্যমে এই নিয়োগ হবে।


Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in