রবীন মজুমদার/দক্ষিণ 24পরগনা
উত্তর ২৪ পরগনার বসিরহাট রেঞ্জের ইচ্ছামতি নদীর চড়ে একটি ডলফিন মাছ কে দেখতে পায় স্থানীয় বেশ কিছু মানুষজন এবং বেশ কিছু মৎস্যজীবী।তারা নদীর চড়ে খাড়িতে আটকে যাওয়া ডলফিন মাছটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বন দফতরের খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা বিরল প্রজাতির ডলফিন মাছটি উদ্ধার করে বসিরহাট রেঞ্জের ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসে।সেখানে চিকিৎসকরা ডলফিন মাছটিকে পরীক্ষা নিরীক্ষা করে।মাছটি সম্পূর্ণ ভাবে সুস্থ ছিল।
এরপর বনকমীর্রা বিরল প্রজাতির ডলফিন মাছটিকে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝড়খালি রেসকিউ সেন্টারে নিয়ে আসে।সেখান থেকে এদিন রাতে বন কর্মীরা লঞ্চে করে দক্ষিণ ২৪ পরগনা ঝড়খালি বিদ্যা নদীতে ছেড়ে দেয়।
এ বিষয়ে দফতর জানান বসিরহাট রেঞ্জের ইচ্ছামতি নদীর চড়ের খাড়ি থেকে একটি প্রায় ৭ ফুট লম্বা বিরল প্রজাতির ডলফিন মাছ উদ্ধার করে বন দফতরের কর্মীরা।ডলফিন মাছটি সম্পূর্ণ ভাবে সুস্থ।তাকে বিদ্যা নদীতে ছেড়ে দেওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us