কাকদ্বীপে পুড়ে ছাই একটি বাড়ি, আগুন নেভাতে দমকল বাহিনী
রবীন মজুমদার,দক্ষিণ 24 পরগনা:
ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত দক্ষিণ গোবিন্দপুর উত্তর এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজ ঠিক আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ হঠাৎ বাড়ির এক কোন থেকে আগুন জ্বলতে দেখে। মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ভয়ে ও আতঙ্কে বাড়ির সদস্যরা ছুটে পালিয়ে যায় বাড়ির থেকে অনেকটা দূরে। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা কাকদ্বীপ দমকল বাহিনীকে ফোন করে। দমকল বাহিনী আসতে দেরি করায় স্থানীয়রা পুকুর থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেকটাই আগুন ছড়িয়ে পড়ে বাড়িটির এক-তৃতীয়াংশ। আগুন লাগার ঠিক ৪০ মিনিটের মাথায় দমকল এসে পৌঁছায় ঘটনাস্থলে। ততক্ষণে আগুন গ্রাস করে নেয় পুরো বাড়িটিকে। হতাহতের কোন খবর না থাকলেও পুরো বাড়িটি ভষ্মিভূত হয়ে যায় এবং জরুরী কাগজপত্র ও আসবাবপত্র পুরোটাই পুরে ছাই হয়ে যায়।
![]() |
| গৃহকর্তা- ইন্দ্রজিত দাস |
কিন্তু ঠিক কী কারণে এই আগুন লাগল সঠিক তথ্য জানা যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ