বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের অশিক্ষক কর্মী মন্টু চন্দ্র অধিকারীর অবসরকালীন সংবর্ধনা ঘিরে চোখের জলে ভাসলো বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী।
সকলের প্রিয় "কত্তা" (মন্টু চন্দ্র অধিকারী) ১৯৯৭ সালের ১০ নভেম্বর বিদ্যালয়ের দপ্তরি পদে যোগদান করেন। গত ৩১ জানুয়ারি ২০২০ তে তিনি অবসর গ্রহন করলেও আজ বিদ্যালয়ের পক্ষথেকে তার বিদায় অনুষ্ঠান করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিষ দেব স্মৃতিচারণা করতে গিয়ে জানান বিদ্যালয়ের সমস্ত কাজে তার অংশগ্রহনে বিদ্যালয় কতটা কৃতজ্ঞ। তিনি বলেন - একজন অভিভাবকের মতন বিদ্যালয়কে আগলে রেখেছিলেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ