![]() |
| pic source: news 18 bengali |
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আদিবাসীদের গণবিবাহের আসরে পুলিশের সামনেই গোলমাল হয়। ফের সেই পুলিশের উদ্যোগে গণবিবাহের আয়োজন মালদায়, যেখানে সশরীরে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রত্যেক পাত্রীকেই রূপশ্রী প্রকল্পের সহায়তা দেবেন মুখ্যমন্ত্রী।
৫ মার্চ মালদায় আদিবাসী সম্প্রদায়ের একটি গণবিবাহের অনুষ্ঠান আয়োজন করেছে জেলা পুলিশ। রূপশ্রী প্রকল্পের সহায়তা দিয়ে প্রায় ৩০০ জোড়া পাত্রপাত্রীর বিয়ে উপলক্ষে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে তৃণমূল।
জেলার আদিবাসী অধ্যুষিত চারটি ব্লক হবিবপুর, বামনগোলা, গাজোল ও ওল্ড মালদা ছাড়াও রতুয়া ২ এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক থেকে বিবাহযোগ্য ৩০০ জোড়া আদিবাসী পাত্রপাত্রী যোগাড় করা হয়েছে।
বিয়ের আসরেই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পাত্রীদের হাতে রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হবে। নতুন সংসার পাতার জন্য কিছু উপহারও দেওয়া হবে তাঁদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us