১২ই জানুয়ারী যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিবস। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে পালন করেছে জন্মদিবস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি নেটিজেনদের ট্রোলের স্বীকার হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দোপাধ্যায়ের ছবির নীচে বিবেকানন্দের ১৫৮তম জন্মদিবস উদযাপন কথাটি লেখা রয়েছে। ছবি থেকে স্পষ্ট দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবেকানন্দের ১৫৮তম জন্মদিবস উদযাপন উপলক্ষে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার করা হয়েছে।
এই ছবির বিপক্ষে প্রতিক্রিয়া করতে দেখা গেছে আপামর নেট জগতের মানুষজনকে। যা থেকে বাদ যায়নি বিশিষ্টজনেরাও। এরকম পরিস্থিতিতে বেশ চাপে যুব তৃণমূল কংগ্রেস।
ছবি গুলোর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য-সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহিত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ