SER-20: স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত "আবরণ " বস্ত্র ব্যাংকের মাধ্যমে পূর্বকাঠালবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের দুস্থ ব্যক্তি এবং বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো l
উক্ত অনুষ্ঠানে মোট 10 জনকে শীতবস্ত্র তুলে দেওয়া হলো l এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুস্থ ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম দের হাতে বস্ত্র তুলে দেয় "পথ " বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম কর্মী পথ বিশেষ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দাস এবং বিদ্যালয়ের কর্মী দেবজিৎ বর্মন এবং কুজুল দাস l
আবরণ বস্ত্র ব্যাংকের CO-ORDINATOR বিনায়ক নন্দী বলেন যে " "আবরণ" বস্ত্র ব্যাংক অত্র এলাকার দুস্থদের প্রয়োজন অনেকটাই মেটাবে, আপনারাও এগিয়ে আসুন আবরণ বস্ত্র ব্যাংকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন " l
তিনি আরও জানান আজকের অনুষ্ঠানে বস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলবাড়ীহাট এর মানবিক যুবক সম্রাট নন্দী এবং ফালাকাটার মানবিক যুবক শুভঙ্কর সাহা মহাশয় l
স্বপ্ন সোসাইটির পক্ষ থেকে তাঁদের এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন সোসাইটির পরিচালন সমিতির সভাপতি তাপস বর্মন |
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ