Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্থানে শিখ ধর্মাবলম্বীদের উৎখাত করতে পথে বিক্ষুব্ধ জনতা



পাকিস্তানে ফের হামলার মুখে গুরুদ্বার। এবার গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবে ঘটল ঘটনাটি। নানকানা সাহিব গুরুদ্বার হল শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। মনে করা হয় শিখ গুরু গুরু নানক ১৪৬৯ সালে এখানেই জন্মেছিলেন।

নানাকানা সাহিবের স্থানীয় বাসিন্দারাই ওই গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। গুরুদ্বারের প্রধান পুরোহিতের মেয়ে জগজিৎ কৌরকে অপহরণ করে মহম্মদ হোসেন। বেশ কয়েক মাসের আগের ঘটনা এটি। এদিন অভিযুক্ত হোসেনর পরিবারই এই হামলার নেতৃত্ব দিয়েছে বলে প্রমাণ মিলেছে।

জানা গিয়েছে, বিক্ষোভকারীরা নানাকানা সাহিব গুরুদ্বার ভেঙে ফেলার হুমকি দিচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার রাত সাতটা নাগাদ শুরু হয় হামলা। 

উত্তেজিত জনতা হিংসাত্মক আকার ধারণ করছে বুঝতে পেরেই সেনা নামানো হয়। একের পর এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবুও বিক্ষুব্ধদের মধ্যে থেকে একটাই আওয়াজ কোনও শিখ নানকানা সাহিবে থাকতে পারবে না। শুধু তাই নয় বদলে ফেলতে হবে নানকানা সাহিবের নাম। এই জায়গার নাম হবে গুলাম-ই-মুস্তাফা।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code