Latest News

6/recent/ticker-posts

Ad Code

"গো ব্যাক মোদী"- উত্তাল রাজ্য



আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  কলকাতায় আসেন দু' দিনের সফরে । এই নিয়ে সিপিএম আগেই জানিয়েছিল তিনি শহরে আসলে বিক্ষোভ প্রদর্শন করবে। আজ সকাল থেকেই পথে নেমেছিল বামেদের ছাত্র-যুব সংগঠনগুলিও। 'গো ব্যাক মোদি' প্ল্যাকার্ড ও স্লোগানে ছেয়ে গেছে শহরের তিনটি এলাকা। কলেজ স্ট্রিট, যাদবপুর এবং ধর্মতলায় মিছিল হয়। পোড়ানো হয় মোদির কুশপুতুল।

জেএনইউ-র হামলা, সিএএ, এনআরসি,কর্মসংস্থানের দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গান, স্লোগানে মোদিজিকে ফেরত পাঠানোর স্লোগান দেয় তারা। কলকাতাসহ রাজ্যজুড়ে মোট ৫০০টি জায়গায় বিক্ষোভ দেখায় আজ। বিকেলের পর রাজভবনমুখী হয় বাম ছাত্র-যুব ও অতিবামপন্থী সংগঠনগুলি। লেনিনমূর্তির নীচে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে সিপিএমের। কালো পতাকা, কালো বেলুন নিয়ে মোদির বিরোধিতা করা হয়।

এদিন, বিমানবন্দরে মোদিকে গোলাপ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল৷ এর পরই গোপাল উপহার দিয়ে মোদিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখে বেশ আপ্লুত হন মোদি৷ ফিরহাদের হাত ধরে কিছুক্ষণ কুশল বিনিময় করেন৷ এরপর ফিরহাদকে দেখিয়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ দিলীপের মন্তব্যের পর হেসে ওঠেন মোদি-ফিরহাদ-দিলীপ৷ এরপর প্রধানমন্ত্রীকে একে একে স্বাগত জানান রাহুল, অর্জুন, মুকুল রায়রা৷




সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি-সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code