Latest News

6/recent/ticker-posts

Ad Code

থার্ড পার্টি লগইন: আরও সুরক্ষিত ফেসবুক



  
     বিগত কয়েক বছর ধরেই গ্রাহকের তথ্য পাচারের অভিযোগ উঠছে ফেসবুকের বিরুদ্ধে। এই কারণে বিশ্বব্যাপী বহু গ্রাহক ফেসবুক ব্যবহার বন্ধ করেছেন। যদিও নতুন ফিচার লঞ্চ করে গ্রাহকের মন জিততে মরিয়া মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। এবার থেকে থার্ড পার্টি লগইন এ নোটিফিকেশন দেবে ফেসবুক। এই নোটিফিকেশন অন করে রাখলে প্রত্যেকবার থার্ড পার্টি লগইন করলে গ্রাহকের কাছে একটি নোটিফিকেশন পৌঁছবে। লগ ইন ছাড়াও কোন থার্ড পার্টি অ্যাপ ফেসবুক ডেটা অ্যাকসেস করলে নোটিফিকেশন পৌঁছবে। ইমেলের মাধ্যমে গ্রাহকের কাছে এই নোটিফিকেশন পৌঁছবে।

      সম্প্রতি ফেসবুকের তরফ থেকে ইঞ্জিনিয়ার পুক্সুয়ান শি জানিয়েছেন, ''গ্রাহক নিজের অ্যাকাউন্টের কোন তথ্য থার্ড পার্টি অ্যাপের সাথে শেয়ার করবেন তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই থাকবে। সেটিংস থেকে এই তথ্য শেয়ারিং নিয়ন্ত্রণ করা যাবে। নোটিফিকেশন পাওয়ার পরে গ্রাহক নিজের কোন তথ্য শেয়ার করতে চান তা নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো নির্দিষ্ট তথ্য শেয়ার বন্ধ করতে চাইলে ইমেলের মধ্যে থেকেই তা করা যাবে।

       শি জানিয়েছেন ইতিমধ্যেই নতুন এই ফিচার শুরু করে দিয়েছে ফেসবুক। গ্রাহক চাইলে এখনই নতুন এই ফিচার ব্যবহার শুরু করতে পারবেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code