জয় দিয়ে ভারত সফর শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারতে হল অস্ট্রেলিয়াকে। রাজকোটে এদিন ৩৬ রানে অস্ট্রেলিয়াকে হারায় বিরাট কোহলির দল। তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারত।
এদিন প্রথমে ব্যাট ধরে ৩৪০ রান করে ভারত। রাজার হালে খেলা শুরু করেছিলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।
এদিন ওপেনার হিসেবে ৭০০০ রান করে সচিন-সৌরভ-বীরুর পরই এলিট লিস্টে নামও লিখিয়ে নেন হিটম্যান রোহিত শর্মা। ৪২ রান করেই আউট হয়ে যান রোহিত। ছ'টি চার দিয়ে সাজানো তাঁর এই ইনিংস।
india vs Australia ODI 2020- রাজকোটে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে সিরিজে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ভারত ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ