Latest News

6/recent/ticker-posts

Ad Code

'দিদিকে বলো' কর্মসূচি আয়োজিত হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ব্লকের তোটানালা গ্রামে


শান্তনু মাইতি,পূর্ব মেদিনীপুর : 

শীত কে উপেক্ষা করেই "দিদিকে বলো" কর্মসূচি আয়োজিত হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ব্লকের তোটানালা গ্রামে। মমতা ব্যানার্জির ঘোষণার পরই দিদিকে বলো কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । 

দেশজুড়ে যখন নাগরিক পঞ্জি নিয়ে বিক্ষোভ আন্দোলন চলছে তারই মাঝে দিদিকে বলো' কর্মসূচি নিয়ে গতকাল ভগবানপুর ১নং ব্লকের বিভীষনপুর গ্রাম পঞ্চায়েতের তোটানালা গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ও এলাকার বিশিষ্ট গুণীজন ব্যক্তির সাথে দেখা করে তাদের মতামত নেওয়ার মাধ্যমে জনসংযোগ ও এলাকার শক্তি বৃদ্ধিতে ব্যস্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সমবায় সেলের সভাপতি গোপাল চন্দ্র মাইতি, ভগবানপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব কুমার মাইতি, বিভীষনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুপ সুন্দর পন্ডা,বিভীষনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরহরি মাইতি, বিভীষনপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন রায়, সৌরভ কান্তি বেরা ও অন্যান্য নেতৃবৃন্দ ।

এদিন তারা মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন গ্রামের মানুষের সাথে। আগামী দিনেও তাদের সমস্যা গুলি সমাধান করার আশ্বাস দেন তাঁরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code