Latest News

6/recent/ticker-posts

Ad Code

"পাকিস্তানের মাদুলি আমাদের চাই না।"-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি



নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধী শিবিরকে জবাব দিতে পাকিস্তানের প্রসঙ্গ টেনেছিলেন নরেন্দ্র মোদি । এবার সেই পাকিস্তান ইশুকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । 

শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল শুরুর আগে পাাকিস্তান নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। 

শুক্রবার সভামঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। বলেন, "প্রধানমন্ত্রী কি পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেছেন?" পাশাপাশি সমস্ত কথায় প্রধানমন্ত্রী পাকিস্তানের কথা সামনে আনছেন বলেও অভিযোগ করেছেন মমতা।

তৃণমূল সুপ্রিমো বলেন, "আমাদের দেশ সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যে ভরা। আপনি কেন নিয়মিত আমাদের দেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন? দেশের বিজেপি নেতারা বলছে পাকিস্তান চলে যাও, সব কিছুতেই পাকিস্তান।" 

এরপরই নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মমতা বলেন, "হিন্দুস্থান ভুলে গেছেন মোদি। আপনি কি ভারতের প্রধানমন্ত্রী? নাকি পাকিস্তানের অ্যাম্বাসাডার? আপনি কেন প্রতিটি ইশুতে পাকিস্তানের নাম করন?" মমতা বলেন, "হিন্দুস্থানে থেকে পাকিস্তান চর্চা করা হবে না। পাকিস্তানের মাদুলি আমাদের চাই না।"


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code