Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরস্বতী পুজোর দিন কোনও পরীক্ষা না রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী

সরস্বতী পুজোর দিন বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও পরীক্ষা না রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। 

এবছর তিথি অনুযায়ী ২৯ এবং ৩০ জানুয়ারি দুদিনই সরস্বতী পুজো। ২৯ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখার তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষা ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশ মতো পরীক্ষার দিন বদল করল বিশ্ববিদ্যালয়। ২৯ জানুয়ারির বদলে ওই দিনের পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি।

শুক্রবার এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‌আমি অবাক হচ্ছি সরস্বতী পুজোর দিনে কি করে পরীক্ষা হয়! আমার  কাছে এ নিয়ে বেশ কিছু ছাত্র, এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। আমি অবিলম্বে যে সব বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বলেছি দিন পরিবর্তন করতে। এ ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। ২৯ জানুয়ারি পুজো শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ৩০ জানুয়ারির মাঝামাঝি। সেদিন বিসর্জন আছে। অনেক কলেজে ওইদিন প্রতিমা রেখেও দেওয়া হয়। তার মধ্যে কী করে পরীক্ষা সম্ভব?‌ এটা কী হচ্ছে?‌ আমি যদি বলি দুর্গাপুজোর দশমীতে পরীক্ষা হবে সেটা কি ঠিক?‌ এগুলো বাস্তবতার অভাব। আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয়গুলিকে, তারা যেন ২৯ এবং ৩০ জানুয়ারি কোনও পরীক্ষা না রাখে।’‌
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code