আজ ভেটাগুড়ি মহাকালধামে টি টি বাল বিদ্যামন্দির নামে একটি বেসরকারি শিশু বিদ্যালয়ের উদ্বোধন হল ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমাধি আশ্রমের স্বামী মৈত্রী আরণ্য মহারাজজী । জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষক অভিজিৎ দাশ । বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালিদাস বর্মন ।
অতিথিদের বক্তব্যের মধ্যে প্রকৃত মানুষ গড়ার আহ্বান ধ্বনিত হয় সুবীর দাসের সুমধুর সুরের মূর্ছনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক কার্য্যক্রম শুরু হয় ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণ সাহা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ