গ্রেফতার হলেন কোচবিহার বিজেপির সাংসদ নিশীথ প্রামানিক ও উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু।
ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন ও বিভিন্ন কেন্দ্রীয় দফতর দেখতে গিয়ে বুধবার মালদায় গ্রেফতার হলেন দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও খগেন মুর্মু। হরিশ্চন্দ্রপুর যাওয়ার পথে মালদহ শহরের সুকান্ত মোড়ে দুই বিজেপি সাংসদকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ৷
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামা আন্দোলনকারীরা গত শুক্রবার হরিশ্চন্দ্রপুর স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়৷ তা দেখতে ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে আজ দুপুরে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে সঙ্গে নিয়ে হরিশ্চন্দ্রপুরের দিকে রওনা হন৷
মালদহ শহরের সুকান্ত মোড়ে তাঁদের পথ আটকায় ইংরেজবাজার থানার পুলিশ৷ প্রতিবাদে ধর্নায় বসে পড়েন দুই সাংসদ৷ এরপরেই পুলিশ তাঁদের গ্রেফতার করে৷ দুই সাংসদকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ পরে দুই সাংসদকেই ইংরেজবাজার থানায় নিয়ে যাওয়া হয়৷
নিশীথ প্রামাণিক জানান- "পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, কিন্তু সাধারন মানুষের নাগরিকত্ব দেওয়ার দাবীতে আমাদের আন্দোলন চলবে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ