Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন শৌভিক রায়


উত্তরের গুণী সুজন শৌভিক রায় 
শুভাশিস দাশ 

সংবাদ একলব্যর এই বিভাগটি নিয়ে অনেকেই আমাকে ব্যাক্তিগত ভাবে বলেন আর একটু বড় আকার করলে হয় না ? আমার উত্তর -এমনি তেই তাঁরা গুণী উত্তরের সবাই তাঁদের কম বেশী চেনেন , তাঁদের নিয়ে বেশী করে বলার দরকার পড়েনা । এই আজ যাঁকে আমি গুণী সুজনের জন্য মনোনীত করেছি তাঁকে আমি আর নতুন করে কী পরিচয় করাবো ? তবু বলবো এই সময়ের একজন নিষ্ঠাবান লেখক শৌভিক রায় । দৈনিক গুলোর পাতায় যাঁর নিবন্ধ চোখ আটকে রাখে বাস্তবতার খুরোধার লেখনীতে । 
শুধু নিবন্ধ নয় , কবিতার হাতও যথেষ্ঠ শক্তিশালী । লিটিল ম্যাগ তো বটেই দৈনিক গুলোর কবিতার পাতায় তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে । 
' সুখী চেহারা ফেসবুকে টাঙানো হলে 
হেসে ওঠে বুধুয়া লাকড়া 
সাদা দাঁতে কিছু ছোপ হলুদ
 হাড়িয়া গিলেছে বোনাস ' 
এমন করে কবিতার গাঁথুনি বোনেন শৌভিক রায় । 
অন লাইন ম্যাগ মুজ্নাই এর সম্পাদক তিনি । 
শিক্ষকতার অবসরে বাকী সময় টুকু যে সাহিত্যে নিবেদন করেন তা তাঁর নিয়মিত লেখা দেখলেই বোঝা যায় । 
এক সুন্দর মনের লেখক এই শৌভিক রায় । তাঁর কলম এবং সাহিত্যের ধারা অব্যহত থাকুক এই শুভ কামনা । 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code