Latest News

6/recent/ticker-posts

Ad Code

হরিরহাট রাসমেলার শুভ আরম্ভ হল রবিবার



আরিফ হোসেন, হরিরহাট, ১৬ই ডিসেম্বর: রবিবার সন্ধ‍্যায় সীমান্তবর্তী এলাকা দিনহাটার গিতালদহের হরিরহাটে শুরু হল রাসমেলা। এদিন রাসমেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদ‍্যক্ষ নুর আলম মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক এবং গিতালদহ ১ ও ২ নং অঞ্চলের প্রধানসহ আরো অনেকে। 

প্রাচীন এই রাসমেলা ঘিরে মানুষের মনে বেশ উন্মাদনা দেখা গিয়েছে প্রথমদিনেই। জানা গেছে আগামী ১৫দিন পর্যন্ত এই রাসমেলা চলবে। গিতালদহ উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গনেই বসেছে দোকান-পাঠ, পার্শ্ববর্তী ফাঁকা চাষ জমিতেও দোকান-পাঠ, পুতুল নাচ সহ বেশ মেলা বসেছে। 

জানা গেছে বিদ‍্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ হতেই প্রতিবছর এ মেলা বসে। গিতালদহ বাজারের পূর্বে হরিরহাট এলাকায় গিতালদহ উচ্চ বিদ‍্যালয়। বিদ‍্যালয়ের পাশেই মন্দির, সেখানেই সাজানো হয়েছে প্রতিমা ও প্রদর্শনী। কমিটির পক্ষ সকলকে মেলায় অংশগ্রহন করার আহ্বান জানিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code