পেঁয়াজের পর এবার মহার্ঘ্য হতে চলেছে 'আলু'। উত্তর থেকে দক্ষিণের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেল, এদিন প্রতি কেজি পুরনো আলুর দাম দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ টাকায়। কোথাও আবার ২৫ থেকে ৩০ টাকা। কিন্তু বছরের এই সময় আলুর দাম কম থাকারই কথা। তাই স্বাভাবিকভাবেই মধবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
মধ্যবিত্তের রোজকার খাবার বলতে ভাত, ডাল, আলু সেদ্ধ আর এক টুকরো পেঁয়াজ। পেঁয়াজ তো আগেই বিদায় নিয়েছে, এবার কি আলুর বিদায়ের পালা! চিন্তিত সাধারণ মানুষ।
সূত্রের খবর হিমঘরে আলু রাখার সময়সীমা ৩০ নভেম্বর থেকে ১৫ দিন বাড়িয়ে ছিল রাজ্য সরকার। রবিবারই সেই মেয়াদ শেষ হয়েছে। হিমঘর খালি করতে শুরু করেছেন কতৃর্পক্ষ। বাজারে ইতোমধ্যে এসে গেছে নতুন আলু। যার ফলে পুরনো আলু নতুন আলুর সঙ্গে পাল্লা দিতে গিয়ে ১০ থেকে ১৫ টাকা কেজি দরের আলু এখন ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ