Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার সদর মহকুমা তৃণমূল কংগ্রেসের CAA এর বিরোধীতায় ধিক্কার মিছিল

আরিফ হোসেন, কোচবিহার, ২৩শে ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে রাজ‍্যজুড়ে অব‍্যাহত বিক্ষোভ আন্দোলন মিছিল। বাদ নেই কোচবিহার জেলাও। এদিন কোচবিহার শহরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে। 

এদিনের এই মিছিলে হাজার হাজার মানুষ পা মিলিয়েছে নো এন আর সি নো ক‍্যা স্লোগান নিয়ে। আজ কোচবিহার সদর মহকুমা তৃণমূল কংগ্রেস আয়োজিত ধিক্কার মিছিলে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এর কার্যনির্বাহী সভাপতি তথা প্রাক্তন সাংসদ  শ্রী পার্থ প্রতিম রায়  ও স্থানীয় বিধায়ক মিহির গোস্বামী, কোচবিহার পৌর সভার চেয়ারম্যান  শ্রী ভূষণ সিং ও আর ও অন্যান্য নেতৃত্ব বৃন্দদের সকলেই সামিল হয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code