Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্টেশনের 'কুলিভাই'দের পাশে দাঁড়াল ইউনিক স্বেচ্ছাসেবী টিম


সংবাদ একলব্য, শিলিগুড়ি:  'কুলিভাই'....স্টেশনে আমার আপনার মালপত্তরের বোঝা বয়ে যে মানুষটি তার সংসার নির্বাহ করে৷ কখনও জানতে চেয়েছেন তার জীবনের ভালো-মন্দ বা অভাব-অভিযোগের কথা৷ হয়ত অনেকেরই উত্তর হবে 'না,সময় হয়নি'৷ এই প্রথম শিলিগুড়ির 'ইউনিক স্বেচ্ছাসেবী টিম' ভেবেছে সেই কুলিভাইদের কথা৷

প্রচন্ড শীতে ওনাদের কাছে একটু উষ্ণতা পৌঁছে দিতে, 'ইউনিক স্বেচ্ছাসেবী সংস্থা' NJP স্টেশনের কুলিভাইদের মধ্যে ভালো মানের blanket বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ৷ সকলের সহযোগিতা ও শুভকামনা নিয়ে একের পর এক মহান কাজের মধ্যদিয়ে এগিয়ে চলেছে এই সংস্থা৷ আজ বিকাল ৫ টায় NJP তে উপস্থিত থাকা কুলিভাইদের হাতে তুলে দেওয়া হল blanket।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code