স্পোর্টস ডেস্ক, মুম্বাই, সংবাদ একলব্য: ডি-ককের সেঞ্চুরিকে ব্যর্থ করে মুম্বাইকে হারিয়ে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। আজ Indian Premier League 2026- এর ২৪তম ম্যাচে Mumbai Indians মুখোমুখি হয় Punjab Kings-এর। ম্যাচটি শেষ পর্যন্ত একতরফা জিতে নিলো শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস। এদিন ওয়ানখেডেতে টস হেরে ব্যাট করতে নামে মুম্বাই।
মুম্বাইয়ের ইনিংস
ওয়ানখেডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। নিজের দ্বিতীয় ওভারে পর পর দু’বলে উইকেট নেন অর্শদীপ সিংহ। ফেরেন রিকেলটন ও সূর্য। প্রথমে ব্যাট করতে নেমে হরদিকের মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। দলের হয়ে ৬০ বলে অপরাজিত ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুইন্টন ডি কক। এছাড়া নমন ধির গুরুত্বপূর্ণ ৫০ রান যোগ করেন। পাঞ্জাবের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন 'প্লেয়ার অফ দ্যা ম্যাচ' অর্শদ্বীপ সিং, সংগ্রহ করেন ৩ টি উইকেট ।
পাঞ্জাবের ইনিংস
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস মাত্র ১৬.৩ ওভারে সহজেই ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে ফেলে ৩ উইকেটের বিনিময়ে । প্রভসিমরন সিং ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার ৬৬ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। মুম্বাইয়ের হয়ে আল্লাহ গজানফার ২টি উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।
ইতিহাস গড়লো পাঞ্জাব
এই জয়ের মাধ্যমে পাঞ্জাব কিংস শুধু গুরুত্বপূর্ণ ২ পয়েন্টই অর্জন করেনি, বরং গড়ে ফেললো এক নয়া ইতিহাস। চেন্নাইয়ের -এর সাথে যৌথভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সর্বাধিক জয়ের রেকর্ডও স্পর্শ করেছে পাঞ্জাব কিংস। এই নিয়ে মোট ১৮ বার মুম্বাইকে পরাস্ত করলো পাঞ্জাব।
পয়েন্ট টেবিলের শীর্ষে পাঞ্জাব
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল পাঞ্জাব। এই মরসুমে একমাত্র দল হিসাবে এখনও একটি ম্যাচও হারেননি শ্রেয়সেরা। তাঁদের সংগ্রহ ৯ পয়েন্ট। অন্য দিকে এই হারের ফলে পয়েন্ট তালিকায় ন’নম্বরে মুম্বই। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ২।
এই ম্যাচে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং গভীরতা আবারও প্রমাণিত হয়েছে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ