Latest News

6/recent/ticker-posts

Ad Code

অতিথি অধ্যাপকদের নতুন বেতন কাঠামোয় খুশির হাওয়া-'বঙ্গজননী'র বন্দনা স্যোসাল সাইটে

pic. source-fb


রাজ্যের কলেজের আংশিক সময়ের শিক্ষক (পিটিটি), চুক্তিভিত্তিক শিক্ষক (সিডব্লিউটিটি) এবং অতিথি শিক্ষকদের (জিটি) একত্রে ‘স্টেট এডেড কলেজ টিচার’ (স্যাক্ট) স্বীকৃতি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি জানিয়েছিলেন- PTT, CWTT, GUEST TEQCHER বলে আর কোনো আলাদা আলাদা ক্যাটাগরি থাকবে না। এখন থেকে বলা হবে govt. approved college teacher.

এবার সেই পদক্ষেপ সোমবার বাস্তবায়িত করল উচ্চশিক্ষা দপ্তর। যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে ওই সমস্ত শিক্ষকদের ভাতা-বৃদ্ধিও কার্যকরী হল। এর ফলে কলেজের ১০ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ২০২০-র ১ জানুয়ারি থেকে উপকৃত হবেন।
বুধবারের সরকারি বিজ্ঞপ্তি (নং ২০৮১-ইডিএন(সিএস)/ ১০এম-৮৩/২০১৯) অনুযায়ী, স্যাক্ট-১ ও ১০ বছরের বেশি অভিজ্ঞরা পাবেন ৩৫ হাজার টাকা। স্যাক্ট-১ ও ১০ বছরের কম অভিজ্ঞরা পাবেন ৩১ হাজার টাকা। স্যাক্ট-২ ও ১০ বছরের বেশি অভিজ্ঞরা পাবেন ২৫ হাজার টাকা। স্যাক্ট-২ ও ১০ বছরের কম অভিজ্ঞরা পাবেন ২০ হাজার টাকা। এ ছাড়া সরকারি আদেশে রাজ্যের ৫,৫০০ জন আংশিক সময়, ৫৫০ জন চুক্তিভিত্তিক ও ৮৫০০ জন অতিথি শিক্ষক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ৬০ বছর বয়স পর্যন্ত কাজের অধিকারও পেলেন। প্রতি বছর ৩% বেতন-বৃদ্ধি ও অবসরকালীন ৫ লক্ষ টাকা এককালীন ভাতারও সুবিধা পাবেন তাঁরা। পাবেন বদলির সুবিধাও। প্রত্যেক শিক্ষককে সপ্তাহে ১৫ ঘন্টা ক্লাস নিতে হবে। কর্মরত যে সকল পিটিটি-সিডব্লিউটিটি বর্তমানে বেশি হারে ভাতা পান, তাঁদের পে-প্রোটেকশনও দেওয়া হবে।
wbglaএর ফেসবুকে পোস্ট করা 

বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই স্যোসাল সাইট জুড়ে চলছে 'দিদির বন্দনা' । এক অতিথি অধ্যাপক লিখেছেন- "গ্রহন করেছ যত, ঋণী তত করেছ আমাদের.... পাশে থাকার অঙ্গীকার করলাম - State aided college teacher."  কেউবা লিখেছেন- 'বঙ্গজননী তুমি' । সব মিলিয়ে আনন্দের হাওয়া অতিথি অধ্যাপকদের মধ্যে। 



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code