SER-২৩,সংবাদ একলব্য, বাঁকুড়া ৭ডিসেম্বর : যুবসমাজ হল সমাজের মেরুদন্ড । আর এই মেরুদন্ড যদি সোজা থাকে তাহলে গঠিত হয় এক উন্নত সমাজ । দুঃস্থ মানুষের সেবা করতে এবং উন্নত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে রাহুল মাঝি , সুদীপ প্রামানিক ,রকি, পল্টু মাঝিদের মতো যুবকদের উদ্দ্যোগে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে গড়ে উঠেছে 'সেতু ফাউন্ডেশণ'। দুঃস্থ মানুষদের চিকিৎসার জন্য আজ বিনামূল্যে চোখের ছানি নির্ণয় এবং এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সেতু ফাউন্ডেশনের তরফে । এদিন সকাল ন'টা থেকে দুপুর দু'টো পর্যন্ত অসংখ্য মানুষ তাদের স্বাস্থ্য চিকিৎসা করান এবং তারা উপকৃত হয় ।
সেতু ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ড সেক্রেটারি কণিকা মন্ডল জানান আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহাজ্য করার। তাই আমরা গড়েতুলতে পেরেছি 'সেতু ফাউন্ডেশন' । এই স্বাস্থ্য শিবিরের আগেও আমরা বেশ কয়েকটি গ্রামের দুঃস্থদের হাতে তুলে দিয়েছি শীতবস্ত্র ও কম্বল । এই সব জনকল্যাণমূলক কাজ করে আমরা উচ্ছসিত ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ