![]() |
| source:writriwaj |
বৃদ্ধ মা-বাবার দেখাশোনার দায়িত্ব শুধুমাত্র ছেলে-মেয়েদেরই নয়। পুত্রবধূ ও জামাইদেরও দায়িত্ব নিতে হবে বৃদ্ধ-বৃদ্ধাদের। মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্টে সংশোধনী আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই সংশোধনীতে শুধুমাত্র নিজের সন্তানরাই নয়, প্রবীণ নাগরিকদের দেখাশোনার দায়িত্ব বাধ্যতামূলকভাবে নিতে হবে জামাই ও পুত্রবধূদের । বুধবার এই সংশোধনীতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। শীঘ্রই আইনটি সংসদে পেশ করা হবে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ নাগরিক হোক বা না হোক শ্বশুর-শাশুড়ি এবং দাদু-ঠাকুমাকে দেখাশোনার বিষয়টি নতুন সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনকার আইনে বলা আছে, বৃদ্ধ-বৃদ্ধরা সর্বোচ্চ ১০ হাজার টাকা করে মাসে খোরপোষ পেতে পারেন। কিন্তু সরকার এই উর্দ্ধসীমা তুলে দিতে চায়। যারা নতুন আইন মানবে না তাদের সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে। একজন প্রবীণ নাগরিক যিনি নিজের উপার্জন বা সম্পত্তি থেকে নিজের দেখাশোনা করতে পারেন না, তিনি এই আইনের আওতায় থাকবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ