১৬ই ডিসেম্বর: ক্যাববিল আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া দেশজুড়ে তৈরি হয়েছে উত্তাল পরিস্থিতি। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে । এদিকে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সারা রাজ্যে শান্তি-শৃঙ্খলার বার্তা দিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন।
এদিন কোচবিহারের দিনহাটায় জেলার উচ্চপদস্থ নেতৃবৃন্দের নেতৃত্বে বিকাল ৫টা ৩০মিনিট নাগাদ এক বিশাল মিছিল সারা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, যুব নেতৃত্ব সাবির সাহা চৌধুরী, দিনহাটা ২ নং ব্লকের কনভেনার বিষ্ণু কুমার সরকার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নুর আলম ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় সহ আরো অনেকে। পঞ্চায়েত স্তরের নেতাদেরও দেখা যায় এদিনের মিছিলে।
দূরদুরান্তের হাজার হাজার মানুষ এদিনে ক্যাব আইনের বিরুদ্ধে পথে নেমে মশাল মিছিল করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ